রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাকায় বৃষ্টি কমলেও বাড়তে পারে রংপুর ও সিলেটে

নিজস্ব প্রতিবেদক / ১০০ জন দেখেছেন
আপডেট : July 6, 2021

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, “ঢাকা ও এর আশেপাশে এখন এই এক পশলা বৃষ্টি, এই রোদেলা আবহাওয়া থাকবে; যে কোনো জায়গায় থেমে থেমে বৃষ্টি হতে পারে।

“বর্ষার এমন সময়ে ঢাকার বাইরে বৃষ্টিও বাড়বে কয়েকদিন পর। ৯ জুলাইয়ের পর রাজধানীতে বৃষ্টির প্রবণতা কমবে।”

তবে আষাঢ়ের শেষ সময়ে রংপুর ও সিলেট অঞ্চলে তুলনামুলক বেশি বৃষ্টিপাত হবে বলে উল্লেখ করেন তিনি।

আজ বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকায় কিছু স্থানে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে।


অন্যান্য সংবাদ