মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বন্যার্তদের পাশে দাঁড়াতে মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

আগামী মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রোববার (১৮ জুন) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি।

এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মঙ্গলবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরে তিনি সিলেটের প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিক নির্দেশনা দেবেন। তবে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত সময়সূচী এখনো পাওয়া যায়নি বলে জানান শফিকুর রহমান চৌধুরী।

সফরকালীন আর কোনও কর্মসূচি আছে কি-না তা সফরসূচী পাওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তিনদিন ধরে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিজিবি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।


অন্যান্য সংবাদ