রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিলেট অঞ্চলের স্বাস্থ্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সিলেট অঞ্চলের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

রোববার (১৯ জুন) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত মৃত্তিকাবাহিত কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যায় বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের অবস্থা সবচেয়ে খারাপ। ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরে কন্ট্রোল রুম করা হয়েছে। স্থানীয়ভাবেও করা হয়েছে। বর্তমানে সিলেট অঞ্চলে ২০০টি টিম করা হয়েছে। আমাদের ডাক্তার নার্সসহ অন্যান্যরাও সেবা দিচ্ছে।

তিনি বলেন, স্থানীয় হাসপাতালে আইসিইউসহ নানা জটিলতা নিয়ে রোগী ভর্তি আছে। কিন্তু পানি উঠে যাওয়ায় তাঁদের অন্য স্থানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

করোনা সংক্রমণ নিয়ে তিনি বলেন, রোগীর সংখ্যা বাড়তে থাকলে প্রাণহানি বাড়বে। যদিও আমাদের হাসপাতাল ও চিকিৎসার প্রস্তুতি আছে। কিন্তু আমরা মাস্ক যেন পরি, ঝুঁকিমুক্ত যাতে থাকি। সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য সব ধরনের সমাবেশ করা উচিত হবে না।


অন্যান্য সংবাদ