রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বন্যা পরবর্তী দুর্ভোগ লাঘবে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী: সেনাপ্রধান

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 19, 2022
বন্যা পরবর্তী দুর্ভোগ লাঘবে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সিলেট ও সুনামগঞ্জে যে বিপর্যয় নেমে এসেছে এটা অভাবনীয়। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। দুর্গত এলাকার মানুষ খুবই বিপদে আছে। সেনাবাহিনী দুর্গত মানুষের সহায়তায় যথাসম্ভব কাজ করে যাচ্ছে।

রোববার (১৯ জুন) বন্যাদুর্গত কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, বন্যা দুর্গতদের জন্য সেনাসদস্যরা তাদের সর্বোচ্চটাই করবে।

তিনি আরও বলেন, সিলেট ছাড়াও ইতোমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা,ঢাকার সাভারসহ বিভিন্ন সেনানিবাস থেকে সেনাসদস্যদের এনে দুর্গত মানুষদের সহায়তার কাজে লাগানো হয়েছে। এই কাজে সহায়তার জন্য আরও অনেক সেনাসদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।দুর্গত মানুষের সহায়তায় সেনাবাহিনী তাদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

সেনাপ্রধান বলেন, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। বৈরি আবহাওয়া, টানা বৃষ্টি, নেটওয়ার্কহীনতা সত্ত্বেও সেনাসদস্যরা বন্যাকবলিতদের সহায়তায় কাজ করে যাচ্ছে।

পরিস্থিতি মোকাবেলা প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, দ্রুত এ পানি নেমে যাবে বলে মনে হচ্ছে না। তবে বন্যার পানি কমলেও মানুষের দুর্ভোগ সহসা কমবে না। ব্যাপক ক্ষয়ক্ষতিও হবে। পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। আমরা ত্রাণ ও চিকিৎসা প্রদান শুরু করেছি। সেনাসদস্যদের বলেছি কষ্ট যতই হোক মানুষের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।

এ পর্যন্ত প্রায় পাঁচ হাজারের বেশি পানিবন্দি মানুষকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া হাওরে বেড়াতে এসে বন্যার কবলে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকেও উদ্ধারের পর নিরাপদে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে সেনা সদস্যরা।


অন্যান্য সংবাদ