মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের চাকরির মেয়াদ বাড়ল

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। রোববার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, আগের চুক্তির ধারাবাহিকতায় গত ১৮ জুন বা যোগদানের তারিখ থেকে মেয়াদ বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে।

২০১৫ সালের ১৫ জুন এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান ইহসানুল করিম।

পরের দুই দফা তিন বছর করে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তার সর্বশেষ তিন বছর চুক্তির মেয়াদ গত ১৭ জুন শেষ হয়।
ইসানুল করিম সচিবের পদমর্যাদায় প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।


অন্যান্য সংবাদ