মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন ৩ হাজার সুধীজন

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

আর মাত্র ৫ দিন বাকী। এরপই উদ্বোধন করা হবে বহুল কাঙ্ক্ষিত বহুমুখী পদ্মাসেতু। এ সেতুকে ঘিরে ইতোমধ্যে সব আয়োজন প্রায় শেষ পর্যায়ে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে তিন হাজার সুধীজনকে আমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে। সুধী সমাবেশের এ আমন্ত্রণপত্র আগামীকাল সোমবার থেকে বিতরণ করা শুরু করবে সেতু বিভাগ।

আজ রোববার (১৯ জুন) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সুধীজনদের এ তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, নির্মাণ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী, সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তারা।

শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, ‌‘আজ হয়তো আমন্ত্রণপত্র পুরোপুরি প্রস্তুত করা হবে। আগামীকাল থেকে বিতরণ শুরু করা হবে। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে আমন্ত্রণ পাবেন তিন হাজার সুধীজন। জাজিরা প্রান্তে যে জনসভা হবে, সেটা সবার জন্য উন্মুক্ত।’

আগামী ২৫ জুন সকাল ১০টায় এ সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে এরই মধ্যে দলের পক্ষ থেকে প্রস্তুতি সভা, দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং মঞ্চস্থল পরিদর্শনসহ নানান কাজ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। পাশাপাশি মাওয়া প্রান্তে সুধী সমাবেশ সফল করতে সব আয়োজন করছে সেতু বিভাগ।


অন্যান্য সংবাদ