মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জনগণই পদ্মা সেতু নির্মাণের শক্তি যুগিয়েছে- প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 16, 2022

দেশের মানুষের অভূতপূর্ব সাড়া ও সমর্থন পদ্মাসেতু করার শক্তি দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সেতু উদ্বোধনের দিনে দেশজুড়ে উৎসব করার আহ্বানও জানিয়েছন প্রধানমন্ত্রী।

আজ (বৃহস্পতিবার) সকালে রংপুর ও গোপালগঞ্জে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে এসব বলেন শেখ হাসিনা। সরকার দেশটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য রংপুরে পল্লী জনপদ নামে স্বল্প মূল্যের আবাসিক ফ্ল্যাট নির্মাণ করেছে সরকার। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বাপার্ড গড়ে তোলা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই দু’টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলে থাকা মানুষের ভাগ্য উন্নয়নেই কাজ করছে সরকার। গ্রামের মানুষ যেন শহরের সব ধরনের আধুনিক সুযোগসুবিধা পায় সেলক্ষ্যেই পরিকল্পিতভাবে দেশটাকে গড়ে তোলার কাজ করছে সরকার। দক্ষিণাঞ্চলের মানুষ সবসময়ই অবহেলিত ছিলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু হলে এই অঞ্চলের মানুষের আর কোন কষ্ট থাকবে না।

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি দেশের জন্য বিরাট অর্জন জানিয়ে প্রধানমন্ত্রী সারাদেশে উৎসব করার আহ্বানও জানিয়েছেন। সরকারের ধারাবাহিকতা ছিলো বলেই দেশের উন্নয়ন এখন দৃশ্যমান হচ্ছে। সেই সাথে মানুষের জীবনমান উন্নত হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


অন্যান্য সংবাদ