মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এখন পর্যন্ত সৌদি গেছেন ১১,১২০ হজযাত্রী

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ১১ হাজার ১২০ হজযাত্রী। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ প্রতিদিনের বুলেটিনে এতথ্য জানানো হয়। বাংলাদেশ থেকে ৪১০ জন হজযাত্রী নিয়ে গত রোববার (০৫ই জুন) সৌদি আরবের জেদ্দায় পৌঁছায় প্রথম ফ্লাইট।

হজ প্রতিদিনের বুলেটিনে বলা হয়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৭ হাজার ৭৩৭ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। চুক্তি অনুযায়ী, এবার হজে সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার ৫৪৫ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ জন হজযাত্রী বহন করবে।

বুলেটিনে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যাওয়া প্রথম থেকে সপ্তম ফ্লাইটের সব হজযাত্রীরা এখন মদিনায় অবস্থান করছেন। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আগত অষ্টম ফ্লাইটের হজযাত্রীরা মঙ্গলবার সকালে মক্কা থেকে মদিনার উদ্দেশে যাত্রা করে মদিনায় পৌঁছান। হজযাত্রীরা মদিনায় আটদিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় ফিরবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।


অন্যান্য সংবাদ