রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অসুস্থ হয়ে হাসপাতালে খালেদা জিয়া

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

শুক্রবার (১০ই জুন) গভীর রাতে হঠাৎ অসুস্থবোধ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপির প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবীর।

তিনি বলেন, ‘গুলশানের বাসায় ম্যাডাম হঠাৎ করেই অসুস্থবোধ করেন। তাকে আমরা দ্রুত হাসপাতালের নিয়ে এসেছি। তাকে সিসিইউতে নেয়া হয়েছে।’ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা শুরু হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অসুস্থতার সংবাদ শুনে দ্রুত উত্তরার বাসা থেকে গুলশানে ছুটে আসেন এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়া বুকে ব্যাথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল, শনিবার সকালে মেডিকেল বোর্ড বসবে।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। করোনার অতিমারির মধ্যে ২০২০ সালের ২৫শে মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


অন্যান্য সংবাদ