রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কোয়াড ও আইপিইএফ বিষয়ে বিচক্ষণতার পরিচয় দেবে বাংলাদেশঃ চীনা রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

যুক্তরাষ্ট্রের নেতৃত্বধীন কোয়াড ও ইন্দো-প্যাসিফিক ইকোনোমিক ফোরাম-আইপিইএফ’র ব্যপারে বাংলাদেশ বিচক্ষণতার পরিচয় দেবে আশা করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে এমন কিছুতে যোগ দেয়ার ব্যাপারে ভাল-মন্দ বিচার করতে হবে।

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পদ্মাসেতু, কর্ণফুলি টানেলসহ বড় বড় প্রকল্প বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করেন তিনি।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও চীনের ব্যবাসা-বাণিজ্য নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, দু’দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা একটি বড় সমস্যা। এ সমস্যা দূর করতে চীনে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়াতে হবে। বলেন, বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত রপ্তানি ৯৭ থেকে বাড়িয়ে ৯৮ শতাংশ করার সুখবর শিগগিরই আসবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড ও আইপিইএফ নিয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বড় বড় প্রকল্প বাস্তবায়ন হওয়ায় বাংলাদেশের সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে।

কর্ণফুলি টানেল নির্মাণ যথাসময়ে শেষ হবে বলে আশ্বস্ত করেন চীনের রাষ্ট্রদূত।


অন্যান্য সংবাদ