শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাতিরঝিলে গণমাধ্যমকর্মীর গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উলটোদিকে সড়কের পাশ থেকে আব্দুল বারির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার পরিদর্শক তদন্ত) কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য জানান।

আমিনুল ইসলাম বলেন, ‘সকালে আমরা খবর পাই—একটি গলাকাটা এবং পেটে ছুরিকাঘাত করা লাশ পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে, তাঁকে কে বা কারা খুন করেছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।’

‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখব। ঘটনার বিস্তারিত তদন্ত করব। তারপর বলা যাবে, পূর্ব শত্রুতার জেরে না কি, কোনো ছিনতাইকারীর হাতে আব্দুল বারি খুন হয়েছে’, যোগ করেন আমিনুল ইসলাম।

লাশটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।


অন্যান্য সংবাদ