রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৪৯ নয়, সীতাকুণ্ডে নিহত ৪১: প্রশাসন

রিপোর্টারের নাম : / ৬২ জন দেখেছেন
আপডেট : June 6, 2022
৪৯ নয়, সীতাকুণ্ডে নিহত ৪১: প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৪৯ নয়। ভুল সংশোধন করে নিহতের নতুন সংখ্যা ৪১ জন বলে জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান সোমবার দুপুরে জানান, ‘কিছু মরদেহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। সেখানে একবার গণনা করা হয়। আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও সেগুলো গণনা করা হয়। তাতে সংখ্যা বেড়ে ৪৯ হয়ে গিয়েছিল।’

এদিকে, এখনো পুরোপুরি নেভেনি ডিপোর আগুন। জ্বলতে থাকা কয়েকটি গার্মেন্টস কন্টেইনারের পাশে একটি রাসায়নিক কন্টেইনার থাকার আশংকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।

বিস্ফোরণ ও আগুনে নিহতদের মধ্যে এ পর্যন্ত ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি।

এদিকে, ডিপোর ভেতরে পশ্চিম পাশে থাকা কয়েকটি কন্টেইনারে সোমবার বিকালেও আগুন জ্বলতে দেখা যায়। রপ্তানি পোশাক ভর্তি ছয় থেকে সাতটি কন্টেইনারের পাশে চারটি রাসায়নিক ভর্তি কন্টেইনার শনাক্ত করা হয়েছে।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল কন্টেইনারের ভেতরের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কয়েকটি রাসায়নিক পদার্থ ভর্তি কন্টেইনার চিহ্নিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা।

বিস্ফোরণ ও আগুনে আহতদের মধ্যে ১০৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের উন্নত চিকিৎসা ও পরবর্তী করণীয় ঠিক করতে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রামে পৌঁছান। রোগীদের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারা।


অন্যান্য সংবাদ