রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সীতাকুণ্ডের দুর্ঘটনায় ঢাকাস্থ ইরান দূতাবাসের শোক

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 6, 2022
সীতাকুণ্ডের দুর্ঘটনায় ঢাকাস্থ ইরান দূতাবাসের শোক
সীতাকুণ্ডের দুর্ঘটনায় ঢাকাস্থ ইরান দূতাবাসের শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব আলি পীরী। তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জনাব সাঈদ খাতিবজাদেহ চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

গতকাল এক বিবৃতিতে তিনি এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শনিবার রাত ৮টা দিকে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সীতাকুণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক মানুষ।


অন্যান্য সংবাদ