মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

চট্টগ্রাম প্রতিবেদক / ৪২ জন দেখেছেন
আপডেট : June 6, 2022
২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ৪৯ জনের মধ্যে গতকাল রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অনেক মরদেহ পুরোপুরি বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে জেলা প্রশাসনের সহায়তা সেলের পাশে চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় ডিএনএ সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। আজ (সোমবার) থেকে নেয়া হবে স্যাম্পল।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান জানিয়েছেন, নিহতদের মাঝে ২২ জনের পরিচয় শনাক্ত করা গেছে। অনেক মরদেহ শনাক্ত করা যাচ্ছে না। তাই নিহতদের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে।

মরদেহ দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আর আহতদের প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে কাজ করছেন।


অন্যান্য সংবাদ