রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সংযোগ সড়ক ছাড়াই ১৭টি সেতু ও কালভার্ট!

সুনামগঞ্জ সংবাদদাতা / ৩৮ জন দেখেছেন
আপডেট : June 6, 2022

সংযোগ সড়ক না থাকায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৯১ কোটি ব্যয়ে নির্মিত ১৭টি সেতু ও কালভার্ট। সেতু নির্মিত হয়েছে ৫ বছর আগে । তবে সংযোগ সড়ক নির্মিত হয়নি এখনও। ফলে যাতায়াতে স্থানীয়দের ভোগান্তি কমেনি। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছেন প্রকল্পে কিছু ত্রুটি থাকায় এমটি হয়েছে।

সুনামগঞ্জ জেলার দূর্গম উপজলা শাল্লার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিলো শাল্লা থেকে দিরাই পর্যন্ত সড়ক ও সেতু নির্মাণের। ২০১০ সালে দিরাই-শাল্লা সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে না হয়ে কাজ শুরু হয় ২০১১ সালে। ২০১৭ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় প্রকল্পটি অসমাপ্ত থেকে যায়। সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয় ১৭ টি সেতু ও কালভার্ট।

স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের ৫ বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি সংযোগ সড়ক। ইতিমধ্যে এসব সেতু ও কালভার্টের ছয়টি ধসে পড়েছে। যেগুলো টিকে আছে সেগুলোও ব্যবহার করা যাচ্ছে না সংযোগ সড়ক না থাকায়।

স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম স্বীকার করেন অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে সেতুগুলো।

অসমাপ্ত কাজ শেষ করতে এখন আরেকটি প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


অন্যান্য সংবাদ