মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সীতাকুণ্ডে আগুনের ঘটনায় জাতীয় সংসদে শোক

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : June 5, 2022

জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৫ জুন) বিকাল ৫টা ১২ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এই অধিবেশনেই আগামী ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করা হবে।

অধিবেশনের শুরুতে প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এবারের অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শাসমুল হক টুকু, এবি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, মুজিবুল হক চুন্নু ও শামীমা আক্তার খানম। স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সংসদ। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক সংসদ সদস্য জুবেদ আলী, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, বি এম নজরুল ইসলাম, শাহ জিকরুল আহমেদ, খন্দকার আবদুল জলিল, আশিকা আকবর ও পারভীন সুলতানার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া একুশের গানের রচয়িতা কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরী, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি এ কে এম সামসুদ্দিন, আবৃত্তি শিল্পী হাসান আরিফ, কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি শাহ আজিজুল হক, চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল পাশা, রংপুরের পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু ও মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ, সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল, বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে টেক্সাসে একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত, নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

শোকপ্রস্তাব উপস্থাপনের পর এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়।


অন্যান্য সংবাদ