শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জেএসসি পরীক্ষা আর হচ্ছে না: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : June 5, 2022

চলতি বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী বছর থেকে যেহেতু আমরা রোল-আউটে যাচ্ছি, যদিও ক্লাস এইট যাবে না, তার পরের বছর যাবে, আমার মনে হয়- এই বছর জেএসসি পরীক্ষার সুযোগ নেই, পরীক্ষা হবে না।”

তিনি আরও জানান, নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না। ২০২৩ সালে এ পরীক্ষা নেয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায়, আর ৮ম শ্রেণির পাবলিক পরীক্ষা নেয়া হবে না। তবে সরকার নতুন করে কোনো পরিবর্তন আনলে সেটি আগে থেকে বলা যায় না।

এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন ডা. দীপু মনি। শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির ঘোষণাটি আসার কথা ছিল গত মার্চে। এরপর বলা হয় মে মাসে আসবে। অবশেষে জুন মাসের শুরুতে এসে আবার এমপিওভুক্তির সময়সীমা ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান প্রমুখ।

প্রসঙ্গত, ২০১০ সালে অষ্টম শ্রেণিতে চালু হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট, জুনিয়র দাখিল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। করোনাভাইরাসের কারণে ২০২০ ও ২০২১ সালে হয়নি এ পরীক্ষা। আর নতুন কারিকুলাম অনুযায়ী আগামী বছর থেকেও থাকছে না এ পরীক্ষা। প্রতি বছরই নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। সবশেষ ২০১৯ সালে প্রায় ২৭ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।


অন্যান্য সংবাদ