মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

চট্টগ্রামে চিকিৎসক-নার্সদের ছুটি বাতিল

চট্টগ্রাম সংবাদদাতা / ৪৮ জন দেখেছেন
আপডেট : June 5, 2022

চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে আগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের আহাজারীতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। চারিদিকে শুধু কান্না আর আর্তনাদ। দগ্ধ ও আহতদের জরুরিভাবে রক্তের প্রয়োজন হয়ে পড়েছে। তোড়জোড় শুরু করেছে বিভিন্ন রক্তদাতা সংগঠনগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রক্তদানের আহ্বান জানাচ্ছেন অনেকে। এ অবস্থায় যদিও বিভিন্ন এলাকা থেকে এগিয়ে আসছেন রক্তদাতারা। এরপরও আরো রক্তের প্রয়োজন বলে জানিয়েছে চিকিৎসকরা।

এদিকে, হাসপাতালে দগ্ধ ও আহতদের চিকিৎসায় ব্যস্ত চিকিৎসরা। তাদের সুচিকিৎসা নিশ্চিতে শহরের সব সরকারি-বেসরকারি চিকিৎসকদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, ‘হাসপাতালে একে একে আনা হচ্ছে আহতদের। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সিএনজিচালিত অটোরিকশাতে করেও আহতদের আনা হচ্ছে। আহত সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। তাদের চিকিৎসায় সব চিকিৎসককে হাসপাতালে আসার নির্দেশ দেয়া হয়েছে।’

রোগীদের হাসপাতালে পরিবহনে সব অ্যাম্বুলেন্সকে নগর থেকে সীতাকুণ্ডে যাওয়ার আহ্বান জানান তিনি। এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সব ইন্টার্ন চিকিৎসককেও কাজে যোগ দেয়ার নির্দেশ দিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

আগুনে পুড়ছে সীতাকুণ্ডে ভাটিয়ারী কনটেইনার ডিপো। এরই মধ্যে আগুনে পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ।


অন্যান্য সংবাদ