মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আলো জ্বললো পদ্মা সেতুতে

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে মূল সেতুতে পরীক্ষামূলকভাবে ২৪টি ল্যাম্পপোস্টে আজবাতি জ্বালানো হয়েছে। শনিবার (৪ জুন) বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে দিকে মূল সেতুর ২ ও ৩নং মডিউলের ১২-১৯ নং পিলারের চারটি বাতিতে পরীক্ষামূলকভাবে আলো জ্বালানো হয়।

জানা যায়, সব কাজই এগোচ্ছে সমান তালে। দিনরাত কাজ চলছে। এরই দারাবাহিকতায় আজ ২৪টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক আলো জ্বলানো হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটিই প্রথমবারের মতো সেতুর ল্যাম্পপোস্ট বাতি প্রজ্বলন হলো।

২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬.১৫ কিলোমিটার সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এরমধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় ১৮ এপ্রিল।

এসব ল্যাম্পপোস্টে বিদ্যুতের ক্যাবলের সংযোগের কাজ শেষ পর্যায়ে। এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের কাজ শেষ করে পরীক্ষামূলকভাবে সব ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হবে।

পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সাড়ে ৯৪ ভাগ। আর মূল সেতুর অগ্রগতি ৯৯ ভাগ। মূল্য সেতুর বাকি থাকা একভাগ কাজের মধ্যে ক্যাবল লেইং, রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেট, সাব স্টেশনের কাজ চলমান আছে। এছাড়া গ্যাস পাইপ লাইন ৯৯ দশমিক ২৫ ভাগ ও ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইনের ৯৯ ভাগ অগ্রগতি হয়েছে। ২৫ জুন উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুর সড়ক পথ।


অন্যান্য সংবাদ