মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হজ যাত্রা শুরু হচ্ছে রোববার

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

হজ যাত্রা শুরু হচ্ছে আগামীকাল রোববার। দুই বছর পর মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আশকোনা হজ ক্যাম্প।

দীর্ঘ দুই বছর বিরতির পর হজ ব্যবস্থা পুনরায় চালু হওয়ায় উৎফুল্ল হজযাত্রীরা। হজ ক্যাম্পের ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রার অপেক্ষায় থাকা যাত্রীরা।

রোববার সকাল নয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি থ্রি জিরো জিরো ওয়ানে ৪১৫ জন যাত্রী নিয়ে শুরু হবে প্রথম ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ই জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

গেলো ৩১শে মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৫ই জুন থেকে ফ্লাইট শুরু হচ্ছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে রবিবার সকালে বিমানের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানাবেন।

এ বছর সরকারিভাবে দুটি ও বেসরকারিভাবে একটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে খরচ ধরা হয় ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়ছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা খরচায় হজে যাওয়া যাচ্ছে। ২০২০ সালে ঘোষিত হজ প্যাকেজের চেয়ে এবার হজে যাওয়ার খরচ লাখ টাকা বেড়েছে। বাংলাদেশ থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করেন। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা, ওয়াননি’মাতা, লাকা ওয়ালমুলক, লা শারিকা লাক…।’ এমন মধুর ধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড়ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত হয়।


অন্যান্য সংবাদ