মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ শুরু

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

দেশব্যাপী করোনার গণটিকার বুস্টার ডোজ সপ্তাহ শুরু আজ। আগামী ১০ই জুন পর্যন্ত প্রায় ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে।

গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তার বেশি বয়সী, যাদের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হয়েছে তারাই বুস্টার ডোজ নিতে পারবেন। এই সাতদিনের যে কোন দিন নিকটস্থ টিকাদানকেন্দ্রে গিয়ে তৃতীয় ডোজ গ্রহণ করা যাবে বলে জানানোনো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সব টিকাদান কেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে। টিকাগ্রহণের জন্য সাথে টিকাকার্ড নিয়ে যেতে হবে। একই সাথে করোনা ভ্যাকসিন দেয়ার স্বাভাবিক কার্যক্রমও চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৭৯৫ জনকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৬ লাখ ১ হাজার ১৩৩ জনকে দ্বিতীয় ডোজ এবং ১ কোটি ৫১ লাখ ৬৫ হাজার ৯৪৯ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।


অন্যান্য সংবাদ