রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে তামাশা করছে বিএনপি: কাদের

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোন ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।

বিএনপির নেতায়-নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিন্তু জনগণ পর্বতের মূষিক প্রসব ছাড়া আর কিছুই দেখে নি।

বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে এমন দাবি করে তিনি বলেন, এখন তারা বলছেন আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।

ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহবান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোন প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায় নি, অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।

বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সহিত উচ্চারণ করে না উল্লেখ করে তিনি আরও বলেন তারা শ্লোগান দেয়, ৭৫’এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, – এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কি হতে পারে!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, – এটা কি কখনো মেনে নেওয়া যায়? প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এর চেয়ে আর নোংরা ভাষা কি হতে পারে?

তিনি আরও বলেন, বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।

ওবায়দুল কাদের বলেন, জনগণ মনে করে – আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা- মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে, এটাই স্বাভাবিক।


অন্যান্য সংবাদ