মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতু উদ্বোধনের দিন জনসভা করবে আ. লীগ, উপস্থিত থাকবে ১০ লাখ মানুষ

রিপোর্টারের নাম : / ৫৪ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

পদ্মা সেতু উদ্বোধনের দিন পদ্মারপাড়ে শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে বিশাল জনসভা করবে আওয়ামী লীগ। খুলনা-বরিশাল বিভাগ এবং আশেপাশের ২২টি জেলার মানুষ সরাসরি এ জনসভায় অংশ নেবেন।

সভায় ১০ লাখ মানুষের উপস্থিতির প্রস্তুতি নিচ্ছে দলটি। সভার পর দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। জনসভা সফল করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক হয়।

বৈঠক শেষে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের এ তথ্য জানান। উদ্বোধনী জনসভা উৎসবের জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগামী ২৫ জুন চালু হবে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। ওই দিন যান চলাচলের তা খুলে দেয়া হবে। উদ্বোধন ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ক্ষমতাসীন সরকার।


অন্যান্য সংবাদ