মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাকা-জলপাইগুড়ি রুটে চালু হলো মিতালী এক্সপ্রেস

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

ঢাকা-জলপাইগুড়ি রুটে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে ভারত বাংলাদেশ তৃতীয় রেল মিতালী এক্সপ্রেস ট্রেন। আজ বুধবার (১ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে ভারতের রেলমন্ত্রী ও বাংলাদেশের রেলমন্ত্রী ভারতের দিল্লীতে এটি উদ্বোধন করেন।

রেলওয়ে জানায়, নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে রাত পৌনে ১২টায়। পৌনে ১১ ঘণ্টায় ৫৩৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরদিন সকাল সাড়ে ১০টায় ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশনে পৌঁছাবে। ট্রেনটি সপ্তাহে চার দিন চলাচল করবে। ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোম ও বৃহস্পতিবার ছাড়বে। বিপরীত দিকে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে রোববার ও বুধবার। ট্রেনে আসন থাকবে ৪৫৬টি। এতে শীতাতপ নিয়ন্ত্রিত চারটি কেবিন কোচ ও চারটি চেয়ার কার থাকবে। এই ট্রেনের ভাড়া হবে এসি বার্থ ৫ হাজার ২৫৫, এসি সিট ৩ হাজার ৪২০, এসি চেয়ার ২ হাজার ৭৮০ টাকা।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ট্রেনটির ওয়াটারিং ও পরিস্কার ঢাকা স্টেশনে হবে।

এর আগে ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি ও ভারতীয় রেলমন্ত্রী শ্রী আশ্বিনি বৈষ্ণব বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করেন।

উল্লেখ্য, মিতালী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় ট্রেন। ইতিমধ্যে দুটি যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস দুই বছর কোভিড-১৯ পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর গত রবিবার চালু হয়েছে। ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস প্রথম চালু হয় ২০০৮ সালের ১৪ এপ্রিল। ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু ও লালন সেতু হয়ে দর্শনা-গেদে রুটে এই ট্রেন চলাচল করে সপ্তাহে পাঁচ দিন।


অন্যান্য সংবাদ