রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সেট টপ বক্স স্থাপনের সিদ্ধান্ত ফের স্থগিত করেছেন হাইকোর্ট

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : May 31, 2022
ক্যাবল টিভির সেট টপ বক্স স্থাপনের সিদ্ধান্ত ফের স্থগিত করেছেন হাইকোর্ট

ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে ক্যাবল টিভির সেট টপ বক্স স্থাপনে তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কার্যকারিতা ফের তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩১ মে) হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

স্থগিতাদেশের পাশাপাশি গত ২৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপন জারি করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এসময়, আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ড. খন্দকার মুহাম্মদ মুশফিকুল হুদা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ২৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম ধাপে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ক্যাবল নেটওয়ার্ক কার্যক্রম ৩১ মে ২০২২ তারিখের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ গ্রাহকদের নিজেদের তাদের টেলিভিশনের সঙ্গে সেট টপ বক্স সংযুক্ত করতে হবে। সেট টপ বক্স ব্যবহারে গ্রাহকদের আগ্রহী করার জন্য সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও অন্যান্য মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

সেট টপ বক্স স্থাপনে ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত রোববার ব্যবসায়ী মো. আবুল কাউছার কল্পন রিট দায়ের করেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।


অন্যান্য সংবাদ