রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল কেনা হচ্ছে না : প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশে পরিশোধনের সুবিধা না থাকায় রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার প্রস্তাব আমরা বিবেচনা করতে পারছি না।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশ- এফইআরবি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রিশান নসরুল্লাহর পরিচালনায় এ অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

প্রতিমন্ত্রী বলেন, কিছুদিন আগে রাশিয়া তাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য আমাদের কাছে প্রস্তাব দিয়েছিল। আপাতত আমরা এ প্রস্তাব বিবেচনায় নিতে পারছি না। জ্বালানি তেল শোধনের জন্য যে ধরনের প্ল্যান্ট ও সুবিধা থাকা প্রয়োজন, আমাদের তা নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে কোয়ালিটি সম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এখন আমাদের প্রধান টার্গেট। এসময় এ সরকারের আমলে বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সাফল্যের বিবরণ তুলে ধরেন প্রতিমন্ত্রী।


অন্যান্য সংবাদ