রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রতিদিন ৫ হাজার অসহায়কে খাওয়াবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক / ১১৬ জন দেখেছেন
আপডেট : July 4, 2021

ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর অসহায় নাগরিকের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  সোমবার (৫ জুলাই) থেকে তারা রাজধানীর ৫০টি এলাকার ৫ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করবে। যা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকবে।

 

রোববার (৪ জুলাই) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ কথা জানানো হয়।

 

পুলিশ জানায়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন থানা এলাকাগুলোতে একযোগে স্বাস্থ্যবিধি মেনে এসব খাবার বিতরণ করা হবে।

 

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, কমিশনারের নির্দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডিএমপির এই ক্ষুদ্র প্রয়াস। যারা বিশ্বাস করে মানুষ মানুষের জন্য। পুলিশ মনে করে, করোনার ঢেউ মোকাবিলায় জনস্বার্থে সরকার ঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ অব্যাহত আছে।  কর্মব্যস্ত ঢাকা শহর এ কারণে থমকে গেছে। দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে সবার মতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসহায়  নাগরিকরা। এ কারণেই তাদের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা করা হয়।


অন্যান্য সংবাদ