রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জন্ম মৃত্যু সনদ সংক্রান্ত তথ্য গায়েবের ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

জন্ম-মৃত্যু সনদ পাওয়ার ক্ষেত্রে জনগণ যেসব অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে সংশ্লিষ্ট সার্ভার থেকে বিশাল পরিমাণ ডাটা গায়েব হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্ত না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একইসঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০১৯ এর রুল-১৯ অনুযায়ী বিবাদীদের কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

রোববার (২৯ মে) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।

আইনজীবী বলেন, রুল দেওয়ার পাশাপাশি আদালত বিবাদীদেরকে জন্ম ও মৃত্যুর যে বিশাল পরিমাণ ডাটা সার্ভার থেকে গায়েব হয়েছে সেগুলো তদন্তপূর্বক আগামী এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন।


অন্যান্য সংবাদ