মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভারতে পেঁয়াজের কেজি সর্বোচ্চ ৫ রুপি, সর্বনিম্ন ৫০ পয়সা

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : May 28, 2022

প্রতিবেশী দেশ ভারতে কৃষকদের কাঁদিয়েই চলেছে পেঁয়াজ। মহারাষ্ট্রের নাশিক, ধুলে, এমনকি বিদর্ভ জেলায় নিত্যপণ্যটির দাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়- বুলধানা, অমরাবতী ও আকোলার মতো এলাকায় ক্ষেত থেকে প্রতি কেজি ভালো মানের পেঁয়াজ ৩-৫ রুপিতে বিক্রি হচ্ছে।

আর কৃষকরা জানান, পেঁয়াজ নিম্নমানের হলে কেজিপ্রতি ৫০ পয়সা থেকে ২ রুপিতে বিক্রি করতে হচ্ছে।

নাগপুরের কালামনায় কৃষি উৎপাদন বিপণন কমিটির উঠানে এক কেজি পেঁয়াজ ৯ থেকে ১০ রুপিতে বিক্রি হচ্ছে। তবে তা অবশ্যই হতে হচ্ছে সেরা মানের।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, খারাপ মানের পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে পানির দরে।
তারা বলেন, ক্ষেত থেকে কালামনায় পেঁয়াজ আনতে কৃষকদের খরচ হয় কেজিপ্রতি ১ দশমিক ৬০ থেকে ২ রুপি।

খুচরা বিক্রেতারা তা বিক্রি করছেন প্রতি কেজি ১৫ থেকে ২০ রুপিতে।

এখন পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি ভারত। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তা পর্যাপ্ত রপ্তানি করতে পারছে না দেশটি। কারণ, কন্টেইনার সংকট রয়েছে। আগেরগুলোই খালাস না হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির সুযোগ পেলে পেঁয়াজের দাম আবারও বাড়তে পারে।
এ আশায় অনেক কৃষক নিত্যপণ্যটি গুদামজাত শুরু করেছেন।

আকোলার আকোলি জাঙ্গির গ্রামের বাসুদেব খান্ডেরাও জানান, প্রতি কেজি পেঁয়াজ ৫ রুপি হওয়ায় আর বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে গুদামজাত করার সিদ্ধান্ত নিয়েছে তিনি।

তবে এ পথে হাঁটলে কৃষকদের খরচ বাড়বে নিশ্চিত।

ভারতের ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (এনএএফইডি) নাশিক, ধুলে, জলগাঁও ও পুনেতে পেঁয়াজ কেনা শুরু করেছে। তবে বিদর্ভে এমন কোনো উদ্যোগ নেই।


অন্যান্য সংবাদ