শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপি’র ওপর হামলা চালিয়ে আবার মামলাও দিয়েছে পুলিশ: মনা

খুলনা প্রতিনিধি / ৪৪ জন দেখেছেন
আপডেট : May 27, 2022

বিএনপি’র সাথে ছাত্রলীগের গতকালকের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৯২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা ৭/৮ শো জনের নামে মামলা করেছে পুলিশ।

এসআই বিশ্বজিৎ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় গ্রেফতারকৃত ৪২ জনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে শফিকুল আলম তুহিন ও মহিলা নেত্রী রেহানা ঈসা রয়েছেন।

এদিকে, গতকালের এই ঘটনায় শুক্রবার সকালে মহানগর বিএনপি’র পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। কমিটির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, পুলিশের সহযোগিতা নিয়ে ছাত্রলীগ তাদের উপর হামলা করেছে আবার একই ঘটনায় পুলিশ বিএনপি নেতাকর্মীর নামে মামলা দিয়েছে।

এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান ও মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির।


অন্যান্য সংবাদ