মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১০ জুলাই হতে পারে কুরবানির ঈদ

রিপোর্টারের নাম : / ৮৩ জন দেখেছেন
আপডেট : May 27, 2022

আগামী ১০ জুলাই হতে পারে এ বছরের কুরবানির ঈদ। সংযুক্ত আরব আমিরাতের গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে মধ্যপ্রাচ্যে ৯ জুলাই হতে পারে ঈদুল আজহা। সেই হিসাবে বাংলাদেশে ঈদ হবে ১০ জুলাই। এতে করে আবারও বড় ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

মুসলিম উম্মাহর পবিত্র উৎসবটি সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। কিন্তু জ্যোতির্বিদ্যার সাহায্যে আগেভাগেই ধারণা করা যায়, কবে হতে পারে এবারের কোরবানির ঈদ। ইসলামী ক্যালেন্ডার অনুসারে, জ্বিলহজ মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয় ঈদুল আযহা।

খালিজ টাইমের প্রতিবেদন অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এ বছর ঈদুল আজহার প্রথম দিন হতে পারে ৯ জুলাই (শনিবার)। আর এই তারিখটি মধ্যপ্রাচ্যের জন্যে।

পরে ১ মে শাওয়াল মাসের চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে ২ মে ঈদুল ফিতর উদযাপন করে সৌদি, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর তার পরের দিন ঈদ উদযাপিত হয় বাংলাদেশে। ফলে আমিরাতে ৯ জুলাই ঈদুল আজহার প্রথম দিন হলে বাংলাদেশে এ উৎসব উদযাপন শুরু হতে পারে ১০ জুলাই থেকে।

শুক্রবার ও শনিবার সাধারণ ছুটি এবং রবিবার ঈদুল আজহা হলে তার পরের দুইদিনও সরকারি ছুটি হবে। সেই হিসাবে টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা দেখা যাচ্ছে এবারের ঈদুল আজহায়। ঈদুল ফিতরেও ছিল টানা এক সপ্তাহের ছুটি।


অন্যান্য সংবাদ