মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : May 23, 2022

অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (২৩শে মে) শপথ নিয়েছেন অ্যান্থনি আলবানিজ। এর মধ্য দিয়ে ৯ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি।

মঙ্গলবার জাপানের রাজধানীতে অনুষ্ঠিতব্য মার্কিন কোয়াড সম্মেলনকে সামনে রেখেই তড়িঘড়ি করে এ শপথ অনুষ্ঠান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশ নিতে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর শপথ নিলেন অ্যান্থনি আলবানিজ।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে আসন সংখ্যা ১৫১টি। একক সরকার গঠন করতে হলে অন্তত ৭৬ আসনে জয় প্রয়োজন। এখন পর্যন্ত ৬০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। লেবার পার্টি ৭২টি আসন জিতছে। মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট পাচ্ছে ৫৫টি আসন। ইনডিপেনডেন্ট এবং দ্য গ্রিনস পেতে যাচ্ছে ১১টি আসন।

একক সংখ্যাগরিষ্ঠতা পেতে লেবার পার্টির আরও চারটি আসন প্রয়োজন। এখনো নিশ্চিত না হওয়া ১৩ আসন থেকে যদি লেবার পার্টি চারটি আসন পেয়ে যায়, তবে তো হলোই। না পেলে কোনো ছোট দলের সঙ্গে জোট করে তাদের সরকার গঠন করতে হবে।

স্থানীয় সময় শনিবার মধ্যরাতের পর জয়ের ভাষণে তিনি বলেন, আমি অস্ট্রেলিয়াকে একত্রিত করতে চাই। আমি আমাদের অভিন্ন উদ্দেশ্য খুঁজতে চাই। ভয় বা বিভাজন নয়, ঐক্যের প্রচার করতে চাই।

তিনি অস্ট্রেলিয়ার আদিবাসীদের জন্য সাংবিধানিক স্বীকৃতি এবং পার্লামেন্টে প্রতিনিধিত্বের পাশাপাশি একটি দুর্নীতিবিরোধী কমিশন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।

এবারের নির্বাচনি ইশতেহারে জলবায়ু পরিবর্তন নিয়ে আরও বেশি কাজ করার এবং ক্ষমতায় ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ৫৯ বছরের আলবানিজ।

এর আগে, ভোটের ফলে হারের ইঙ্গিত পেয়ে শনিবার সন্ধ্যায়ই বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজের পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ আলবানিজকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজ দল লিবারেলসের প্রধানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।


অন্যান্য সংবাদ