রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নিউজিল্যান্ড যাবেন না সাকিব, ছুটি মঞ্জুর

রিপোর্টারের নাম : / ৭৩ জন দেখেছেন
আপডেট : December 6, 2021
সাকিব আল হাসান

নিউজিল্যান্ড যাবেন না সাকিব, ছুটি মঞ্জুর।তিনি নিউজিল্যান্ড যেতে চান না, এ গুঞ্জন ছিল আগে থেকেই। তবুও সাকিব আল হাসানকে রাখা হয়েছিল স্কোয়াডে। তখন বলা হয়েছিল, অনানুষ্ঠানিক ছুটি চেয়েছেন তিনি। পরে সাকিব আনুষ্ঠানিক ছুটিও চেয়েছেন। সেটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেটে আলোচনার সিংহভাগ জুড়ে থাকেন সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের অক্রিকেটীয় কর্মকাণ্ড হোক, আলোচনা তার নিত্যসঙ্গী। এবার নতুন করে আলোচনায় সাকিব। আসন্ন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে নাম থাকলেও ছুটি চেয়ে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার। সাকিবের এ আচরণে ক্ষুব্ধ নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপে ইনজুরিতে পড়া সাকিব পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে দলে ফিরেছেন। ইনজুরি আর বিশ্রাম পর্ব শেষ করে ফিরে এখন পারিবারিক কারণে বিরতি চেয়ে চিঠি দিয়েছেন। তার ছুটি মঞ্জুর করলেও বিসিবি সভাপতি বলছেন, আগামী জানুয়ারি মাসে পুরো বছরের সূচি জানাতে হবে খেলোয়াড়দের। তারা কখন খেলতে পারবেন, কখন পারবেন না সেটি চূড়ান্ত করতে হবে।

আজ (সোমবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘ব্যাপারটা হচ্ছে যার বিশ্রামের প্রয়োজন তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। সাকিবের ব্যাপারটা কিন্তু আলাদা, ও তো আর ইনজুরিতে নেই কিংবা বিশ্রামও চায়নি। ও বিরতি চেয়েছে পারিবারিক কারণে। কাজেই জিনিসটা কিন্তু এক না, এটা বিশ্রাম না। অবশ্যই সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এটাতে কোনো সন্দেহ নেই।’

নিউজিল্যান্ড সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেখানে সাকিবের নাম থাকলেও তিনি ছুটি চেয়ে আবেদন করেছেন। শেষ মুহূর্তে সাকিবের বিকল্প বেছে নিতে বেশ বেগ পেতে হচ্ছে দলকে। এজন্য আগামী বছরের শুরু থেকেই শক্ত পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি।

 


অন্যান্য সংবাদ