রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পঞ্চম ধাপে ইউপি নির্বাচন : তফসিল ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক / ৭১ জন দেখেছেন
আপডেট : November 22, 2021

আজ (সোমবার) ২২ নভেম্বর পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের তফসিল  ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে এই জানা গেছে।

সূত্র জানায়, সোমবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কমিশনের ৯০তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভার আলোচ্য সূচী’র মধ্যে রয়েছে- পঞ্চম ধাপের ইউপি’র সাধারণ নির্বাচন; পৌরসভা সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ।

সূত্র জানায়, সোমবারের সভায় পঞ্চম ধাপে ইউপি ভোটের তারিখ ও কতোটি ইউপিতে ভোটগ্রহণ করা হবে, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে গত ১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ডিসেম্বরের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। খুব শিগগিরই পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে।তিনি জানান, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০৭টি চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে প্রায় এক হাজার ইউপির নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে।


অন্যান্য সংবাদ