রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাসপাতালে ভর্তি ৭২ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক / ৭৬ জন দেখেছেন
আপডেট : November 19, 2021

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৭২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  এ বছর জুলাইয়ের পর থেকে চোখ রাঙাতে থাকা ডেঙ্গু রোগী নভেম্বরে এসে কমতে শুরু করেছে। এ মাসে সেই সংখ্যা ১০০ থেকে ১৮০ এর মধ্যে ওঠানামা করছিল। শুক্রবার সেই সংখ্যা ৭২ জনে নেমে এসেছে।

এর আগে অগাস্ট ও সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সবেচেয়ে বেশি। এরপর অক্টোবরের মাঝামাঝি থেকে তা কিছুটা কমতে থাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে নতুন আক্রান্ত হওয়া ৭২ জনের ৭০ জনই ঢাকার বাসিন্দা।

অপরদিকে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যুর খবর আসেনি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫১৭ জন ডেঙ্গু রোগী, যাদের ৪২৩ জনই ঢাকা মহানগরীর। অন্যান্য বিভাগে ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ২৬ হাজার ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২৫ হাজার ৫৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। প্রাণ হারিয়েছেন ৯৮ জন।

 


অন্যান্য সংবাদ