রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধার সড়কে ঝরলো ৬ প্রাণ

গাইবান্ধা প্রতিনিধি / ৬৯ জন দেখেছেন
আপডেট : November 19, 2021

হানিফ পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছয় যাত্রীসহ চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে তিনজন ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুইজন মারা যান। পরে বগুড়া নেওয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় পথচারীসহ আরও দুইজন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রক্রিয়া শেষে শিগগিরই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।


অন্যান্য সংবাদ