রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বই প্রস্তুত সময় মতোই হবে পাবে বছরের শুরুতেই

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : November 19, 2021

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সময় মতোই পাঠ্যবই প্রস্তুত করা হবে। তবে মহামারির কারণে আগামী বছর বই উৎসব করা সম্ভব না হলেও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

এইচএসসি পরীক্ষা নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বই উৎসব নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। এবারও তার ব্যত্যয় হবে না। বছরের শুরুতে নতুন বই পাবে শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী বলেন, (করোনার কারণে) গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি, এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।

মুদ্রণ শিল্প সমিতির পক্ষ থেকে জানানো হয় এখনও ৭০ ভাগ বই ছাপানো হয়নি- এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বছরের শেষে এখনও সময় আছে। এই সময়ে ছাপানোর কাজ শেষ হবে। প্রতি বছরই এ সময় এলে বিভিন্ন গণমাধ্যমে এ ধরণের প্রতিবেদন দেখি। ফলে এ বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। পাঠ্যবই সময় মতোই প্রস্তুত করা হবে।


অন্যান্য সংবাদ