সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রতিটি ভোট গণনা দেখতে চায় ইইউ: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক / ৫৩ জন দেখেছেন
আপডেট : November 15, 2021

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ডিকাব টকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

চার্লস হোয়াইটলি আরও বলেন, আমরা যারা বাংলাদেশে কাজ করি, তাদের সবারই এখানে স্বার্থ আছে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করছি না। তবে ওই জায়গা থেকে আমরা বাংলাদেশে মনিটরিং করবো। দেশটির স্টেকহোল্ডার হিসেবে দিন শেষে আমরা দেখতে চাই—প্রতিটি ভোটার যে ভোট দিয়েছেন, তা গণনা করা হয়েছে।

এ সময় তিনি ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পাওয়া নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, জিএসপি পাওয়া কোনো পিকনিক নয়।

অপর এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা মিয়ানমারের ওপর বেশ কয়েকটি ইস্যুতে অবরোধ আরোপ করেছি। রোহিঙ্গাদের যেন মিয়ানমার ফেরত নেয়, এ লক্ষে আমরা আন্তর্জাতিক চাপও অব্যাহত রেখেছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।


অন্যান্য সংবাদ