মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২০২২ সালের এসএসসি হবে মে-জুনে

নিজস্ব প্রতিবেদক / ৬১ জন দেখেছেন
আপডেট : November 14, 2021

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতো। কিন্তু করোনার কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা থেকে শুরুর সময় পিছিয়ে যায়। এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে  রোববার (১৪ নভেম্বর)। ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হবে মে-জুন মাসে।

আজ রাজধানীতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে  শিক্ষামন্ত্রী এ কথা কলেন।  তিনি জানান, ২০২২ সালে নির্ধারিত সময়ে (ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। মে-জুন মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২২ সালের পরীক্ষা আগের মতো তারিখে (ফেব্রুয়ারি) নিতে পারবো না। তবে এবার যত দেরি হয়েছে, আগামীতে তত দেরি হবে না। করোনা যতটা নিয়ন্ত্রণে রয়েছে, সেটা যদি ধরে রাখতে পারি, তাহলে সামনের বছর এত দেরি হবে না। তবে ফেব্রুয়ারি-মার্চে নেওয়া সম্ভব বোধহয় হবে না। শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার তো একটা সময় দিতে হবে। বছরের মে-জুন এই রকম সময়ে হয়তো চলে যেতে পারে। আশা করি, তার আগেই আমরা করে ফেলতে পারবো।’

নির্ধারিত সময়ে ফল প্রকাশের বিষয়ে শিখ্ষামন্ত্রী বলেন, ‘একমাসের মধ্যে এসএসসির ফল দেওয়ার চেষ্টা করা হবে। প্রতি বছর পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল ঘোষণা করা হতো। এবার সংক্ষিপ্ত সিলেবাসে আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে না। গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। সে কারণে এবার একমাসের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা করেছে আন্তঃশিক্ষা বোর্ডের সাব কমিটি।


অন্যান্য সংবাদ