রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সংসদ অধিবেশন ঘিরে নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক / ৬৪ জন দেখেছেন
আপডেট : November 12, 2021

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন অধিবেশন ঘিরে নিরাপত্তা জোরদার করছে ঢাকা মহানগর পুলিশ। সংসদ বসছে  রোববার ১৪ নভেম্বর।

এ কারণে শুক্রবার ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১২টা থেকে সংসদ ভবন এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামোটর ক্রসিং; বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা; পান্থপথের পূর্ব দিক থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেইট; মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল; রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং; ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং সীমানার মধ্যে রাস্তা ও গলিপথে এসব বিধিনিষেধ কার্যকর হবে।

রোববার বিকাল ৪টায় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হবে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এসব বিধিনিষেধ বহাল থাকবে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


অন্যান্য সংবাদ