শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি / ৭৫ জন দেখেছেন
আপডেট : November 12, 2021

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ-এর গুলিতে ফের দুই  বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন। ঘটনা টি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে।

শুক্রবার (১২ নভেম্বর) ভোরে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি মালগড়া গ্রামের আলতাব মিয়ার ছেলে আসাদুজ্জামান ভাষানি (৪০) ও একই এলাকার মোসলেম উদ্দিনের ছেল ইদরিস আলী (৪২)।

স্থানীয়রা জানান, কয়েকজন গরুর রাখাল বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতের গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে সে দেশে অনুপ্রবেশ করেন। তারা গরু নিয়ে ফেরার সময় ভারতের কোচবিহার জেলার ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আসাদুজ্জামান ভাষানি ও মোসলেম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে এক/দেড়শ’ গজ ভারতের অভ্যন্তরে মারা যান। এসময় আহত হন কয়েকজন। আহতরা পালিয়ে দেশে ফিরে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

ভারতীয় সীমান্তবাসী মরদেহ পড়ে থাকতে দেখে ছবি তুলে বাংলাদেশি সীমান্তবাসীকে পাঠালে তাদের পরিচয় শনাক্ত হয়। এ রিপোর্ট লেখার সময় মরদেহ দু’টি সীমান্তের প্রায় এক/দেড়শ’ গজ ভারতের অভ্যন্তরে পড়ে থাকতে দেখা যায়।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে নিহত দু’জনের মরদেহ সীমান্তের এক/দেড়শ’ গজ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন। মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

 


অন্যান্য সংবাদ