সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো যায় না : সিইসি

নিজস্ব প্রতিবেদক / ৫৯ জন দেখেছেন
আপডেট : November 10, 2021

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির ঘটনা পাহারা দিয়ে ঠেকানো যায় না। এটিই বাস্তবতা। ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় পুলিশি পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো যায় না।

বুধবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৮৯তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি। যার যার দায়িত্ব সে সে পালন করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অজান্তে এসব ঘটনা ঘটে, তাদের অনুপস্থিতিতে এসব ঘটে যায়। এত বড় নির্বাচন, যেখানে হাজার হাজার, লাখ লাখ লোক অংশ নেয়।

তিনি বলেন, নির্বাচনী সহিংসতা ঠেকানোর একমাত্র উপায় হলো, যারা নির্বাচনে অংশ নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছেন, তাদের সহনশীল হওয়া এবং আচরণবিধি মেনে চলা। এসবে দায়দায়িত্ব প্রশাসনের অথবা আইনশৃঙ্খলা বাহিনীর অথবা নির্বাচন কমিশনকে এককভাবে দেওয়া যায় না। এরাই দায়ী এ কথা বলার কোনো সুযোগ নেই।

 


অন্যান্য সংবাদ