সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্যারিস পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭৬ জন দেখেছেন
আপডেট : November 9, 2021

লন্ডন সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ মঙ্গলবার (০৯ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিস পৌঁছান।

এ সময় প্যারিস বিমানবন্দরে ২১ জন গার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেয়।
ফ্রান্স সফরের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে তার সরকারি বাসভবন এলিজি প্রাসাদে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যেকার বৈঠকের পর সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি, দলিল বা সমঝোতা স্মারক সই হতে পারে।

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাটেক্সেরর সরকারি বাসভবনে যাবেন। সেখানে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্যারিস সফরকালে প্রধানমন্ত্রী প্যারিস পিস ফোরামে অংশ নেবেন। এছাড়া ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণসহ বেশ কয়েকটি কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

আগামী ১৩ নভেম্বর প্যারিস থেকে রওয়ানা হয়ে ১৪ নভেম্বর সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

 

সূত্র : বাসস

 


অন্যান্য সংবাদ