রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই সাংবাদিক গ্রেফতার নয়

নিজস্ব প্রতিবেদক / ৭১ জন দেখেছেন
আপডেট : November 4, 2021

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সাংবাদিকদের গ্রেফতার করা না হয় সে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেফতার করা না হয়, বিষয়টি তাকে বলেছি। তিনিও এতে সায় দিয়েছেন।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি।

বাক স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য এ আইন করা হয়নি বলেও এসময় দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, এই আইনে মামলা নেওয়া হবে কি না, সেটা এর আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেওয়া যাবে।


অন্যান্য সংবাদ