সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

একদিনে মৃত্যু বেড়ে ৭ শনাক্ত ২৫৬

নিজস্ব প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : November 3, 2021

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ পাঁচ ও নারী দুজন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন ও বেসরকারি হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৮০ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৫৬ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার ২০৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৫৮টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এক কোটি তিন লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৯ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৩৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জনে।

অন্যদিকে করোনায় মৃত সাতজনের মধ্যে চল্লিশোর্ধ দুজন, ষাটোর্ধ্ব একজন , সত্তোরোর্ধ্ব একজন, আশি বছরের বেশি বয়সী দুজন এবং ৯০ বছরের বেশি বয়সী একজনের মৃত্যু হয়।

বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা যান।

 


অন্যান্য সংবাদ