সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৭ কোটি ২৭ লাখ টিকা দেয়া শেষ

নিজস্ব প্রতিবেদক / ৬৮ জন দেখেছেন
আপডেট : November 2, 2021

সারাদেশে ৬ লাখ ৮৪ হাজার ১৮০ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৩ লাখ ৫১ হাজার ১৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯৯২ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৭ কোটি ২৭ লাখ ১২ হাজার ৪০০ ডোজ টিকা দেয়া হয়েছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৪ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৪৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৯৫৩ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৯১৮ জন।


অন্যান্য সংবাদ