মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

যুগ্ম সচিব হলে ১৩ ডিসি-পিএস

নিজস্ব প্রতিবেদক / ৯৪ জন দেখেছেন
আপডেট : October 29, 2021

উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৩ সরকারি কর্মকর্তা। উপ-সচিব থেকে পদোন্নতি পাওয়া যুগ্ম সচিবদের মধ্যে প্রধানমন্ত্রীসহ ১০ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং তিনজন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৯ অক্টোবর) উপ-সচিব পদমর্যাদার ২১৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দু’টি প্রজ্ঞাপন জারি করেছে।

অর্থমন্ত্রীর পিএস ফেরদৗস আলম, প্রধানমন্ত্রীর পিএস-২ মনিরা বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পিএস আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, শিক্ষামন্ত্রীর পিএস আব্দুল আলীম খান, শিল্পমন্ত্রীর পিএস মো. আব্দুল ওয়াহেদ, বস্ত্র ও পাট মন্ত্রীর পিএস পরিতোষ হাজরা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পিএস সেবাস্টিন রেমা, পররাষ্ট্রমন্ত্রীর পিএস দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর পিএস মো. কায়েসুজ্জামান, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পিএস মো. আরিফ নাজমুল হাসান পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন।

চুয়াডাঙ্গার ডিসি মো. নজরুল ইসলাম সরকার, নীলফামারীর ডিসি মো. হাফিজুর রহমান চৌধুরী, গাজীপুরের ডিসি এস এম তরিকুল ইসলামকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ জন কর্মকর্তা রয়েছেন। আর ২০৩ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন।

 


অন্যান্য সংবাদ