রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আহ্-একটুর জন্য হেরে গেল টাইগাররা

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : October 29, 2021

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যে আনন্দের ঢেউ উপচে উঠছিল, শেষে এসে তা হতাশায় রূপ নিল। শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মিলল না। টাইগাররা ম্যাচ হারল ৩ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা শেষ মাহমুদউল্লাহ রিয়াদদের। শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ জিতল ৩ রানে। শেষ ওভারের রোমাঞ্চে ক্রিস গেইলরা বাঁচিয়ে রাখল সেমির আশা। সেই সঙ্গে এবারের টি-২০ বিশ্বকাপ আসর থেকেও ছিটকে পড়ল বাংলাদেশ।

দুপুরের প্রচণ্ড গরমে টস ভাগ্যটা থাকল বাংলাদেশের পক্ষে। এ নিয়ে এবারের বিশ্বকাপে ৬ ম্যাচের ৫টিতেই টস জিতলেন মাহমুদউল্লাহ। এবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমে বল হাতে নেন তিনি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে শুধু শেষ ওভারে রুদ্ধশ্বাস উত্তেজনা উপহার দিল বাংলাদেশ, জেতা আর হলো না।

শারজাহ’র উইকেটে ১৪২ চ্যালেঞ্জিং স্কোর। সেই সংগ্রহটাকে টপকাতে গিয়ে প্রায় পুরোটা সময়ই দাপট ছিল বাংলাদেশের। কিন্তু মুশফিকুর রহিমের বাজে শট খেলে আউট শেষটাতে এসে সমীকরণ বেশ কঠিন করে দেয়। জিততে হলে শেষ ওভারে এসে বাংলাদেশের দরকার ছিল ১৩ রান। কিন্তু দুই অপরাজিত ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ হিসাব মেলাতে পারলেন না। একটুর জন্য তীরে এসে তরী ডুবল বাংলাদেশের।

 


অন্যান্য সংবাদ