সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১৯ মাস পর সচিবালয়ে দর্শনার্থী পাস চালু

নিজস্ব প্রতিবেদক / ৭৩ জন দেখেছেন
আপডেট : October 27, 2021

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছিল সরকার। দীর্ঘ ১৯ মাস পর আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে সীমিত পরিসরে পুনরায় চালু হচ্ছে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের পাস ইস্যু কার্যক্রম।

বুধবার (২৭ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, সচিব এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

সচিবালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা উপসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফার সই করা চিঠিতে বলা হয়, ‘অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সচিবালয়ের দৈনিক দর্শনার্থী প্রবেশ পাস স্থগিত করা হয়েছিল। আগামী ২৮ অক্টোবর থেকে জরুরি প্রয়োজনে সচিবালয়ে দৈনিক সীমিত আকারে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কে কতটি পাস ইস্যু করতে পারবেন, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই চিঠিতে। এতে জানানো হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর পক্ষে তাদের একান্ত সচিবরা ১০টি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব এবং সচিবদের পক্ষে তাদের একান্ত সচিবরা পাঁচটি এবং অতিরিক্ত সচিবরা তিনটি করে পাস ইস্যু করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

নিয়ম অনুযায়ী যুগ্ম সচিব থেকে উর্ধ্বতন কর্মকর্তারা সোমবার মন্ত্রিসভার বৈঠকের দিন বাদে অন্য কার্যদিবসে পাস ইস্যু করতে পারেন।

 


অন্যান্য সংবাদ