রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৯২ জন দেখেছেন
আপডেট : October 27, 2021

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে সঙ্গী হয়েছিল নানা অস্বস্তি। এবার এই পর্বে দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে টসে না জিতলেও শুরুতে ব্যাটিংই করেছে বাংলাদেশ। সন্ধ্যার আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় শিশির নিয়ে ভাবনা নেই বাংলাদেশের। সেই ভাবনা থেকেই হয়তো ইংলিশদের বড় রানের পাহাড়ে চাপা দিয়ে পরে তিন স্পিনারের পরীক্ষায় ফেলার কৌশল বেছে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

উইকেটে খুব একটা ঘাস নেই, শুকনো। আর তাই ব্যাট আর বলের দারুণ লড়াইয়ের আভাসই মিলছে আজ। টসের সময় অধিনায়ক মাহমুদউল্লাহও বললেন, ‘উইকেটটাকে বেশ ভালো দেখাচ্ছে, আর তাই আমরা ভালো একটা রান স্কোরবোর্ডে জমা করতে চাই। এটা আমাদের জন্য নতুন এক ম্যাচ, আর তাই আমাদের ভালো খেলতে হবে আজ।’

পরে ব্যাট করতেও অবশ্য সমস্যা নেই ইংলিশদের। অধিনায়ক অইন মরগ্যানের কথা, ‘আমরা রান তাড়া করায় বেশ ভালো। উইকেটটাকে বেশ ভালো দেখাচ্ছে। এখানে আইপিএল খেলেছি আমরা। তবু আমাদের মানিয়ে নিতে হবে।


অন্যান্য সংবাদ